advertisement

পেট ফাঁপলে পান করুন ভেষজ চা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০৬:০৮

পেট ফাঁপলে পান করুন ভেষজ চা

উৎসবের সময় তেল-ঝাল ও ভারি খাবার খাওয়ার পর পেট ফাঁপা, গ্যাস বা অস্বস্তির সমস্যা অনেকেরই দেখা দেয়। এতে দিনের স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়। তবে ঘরোয়া কিছু ভেষজ চা নিয়মিত পান করলে এ সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। প্রাকৃতিক উপাদানে ভরপুর এসব চা হজম প্রক্রিয়াকে সক্রিয় করে এবং পাকস্থলীকে স্বস্তি দেয়।


যেসব চা উপকারী


আদা চা হজমশক্তি বাড়িয়ে খাবার দ্রুত পরিপাক করতে সাহায্য করে, ফলে গ্যাস জমে না। পুদিনা চা অন্ত্রের পেশি শিথিল করে পেটের ফাঁপাভাব কমায়। মৌরির চা অন্ত্রের প্রদাহ কমিয়ে পেট হালকা রাখে। জোয়ান চা পাচক রসের নিঃসরণ বাড়িয়ে ভারি খাবার হজমে সহায়ক ভূমিকা রাখে।


অন্যদিকে ক্যামোমাইল চা স্নায়ুকে শান্ত করে এবং মানসিক চাপজনিত হজম সমস্যায় উপকারী। লেমনগ্রাস চা পেটের অস্বস্তি দূর করে শরীরকে সতেজ রাখে।


তবে এসব ভেষজ চা প্রাকৃতিক হলেও সবার জন্য সমানভাবে উপযোগী নাও হতে পারে। তাই দীর্ঘদিনের গ্যাস্ট্রিক, আলসার বা তীব্র এসিডিটির সমস্যা থাকলে নিয়মিত গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

যেসব লক্ষণে বুঝবেন টেস্টোস্টেরনের পরিমাণ কমছে

যেসব লক্ষণে বুঝবেন টেস্টোস্টেরনের পরিমাণ কমছে

মাশরুমের স্বাস্থ্য উপকারিতা জানুন

মাশরুমের স্বাস্থ্য উপকারিতা জানুন

প্রতিদিন মাল্টিভিটামিন খেলে কমবে বার্ধক্যের গতি: নতুন গবেষণা

প্রতিদিন মাল্টিভিটামিন খেলে কমবে বার্ধক্যের গতি: নতুন গবেষণা

গরমে ত্বকের নানা সমস্যায় যেভাবে যত্ন নিতে হবে

গরমে ত্বকের নানা সমস্যায় যেভাবে যত্ন নিতে হবে

ব্লাড সুগার ওঠানামা প্রতিরোধ করতে যেসব অভ্যাস মেনে চলবেন

ব্লাড সুগার ওঠানামা প্রতিরোধ করতে যেসব অভ্যাস মেনে চলবেন

যে কৌশলে ভাজাভুজি খেলে শরীরে বেশি তেল ঢুকবে না

যে কৌশলে ভাজাভুজি খেলে শরীরে বেশি তেল ঢুকবে না

সর্বশেষ সংবাদ